সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক বদলেছে: সাবেক মিত্র বিএনপি-জামায়াত মুখোমুখি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সীমান্তবর্তী এই জেলায় এবারের ভোটের চিত্র অন্য সময়ের তুলনায় আলাদা।

দীর্ঘদিনের রাজনৈতিক জোটসঙ্গী বিএনপি ও জামায়াতে ইসলামী এবার একে অপরের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

জেলার তিনটি সংসদীয় আসনেই এই দুই দলের প্রার্থীরা মুখোমুখি অবস্থানে। মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মূল লড়াই এখন ‘ধানের শীষ’ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক মিত্রদের এই বৈরী অবস্থান সাধারণ ভোটারদের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচনী ইতিহাস অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে বরাবরই বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। বিএনপির এখানে শক্ত ভোটব্যাংক থাকলেও জামায়াতও নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে। বিশেষ করে উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে সাফল্যের অভিজ্ঞতা দলটিকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের ড. কেরামত আলীর বিপরীতে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ড. মো. মিজানুর রহমান চ্যালেঞ্জ দিচ্ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামকে। আর সদর আসন চাঁপাইনবাবগঞ্জ-৩-এ জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে বিএনপির হারুনুর রশীদের লড়াই বেশ জমে উঠেছে।

নির্বাচনী প্রচারণার পাশাপাশি মাঠের রাজনীতিও উত্তপ্ত। জামায়াত প্রার্থীদের অভিযোগ, তাদের তোরণ ভাঙচুর, কার্যালয়ে অগ্নিসংযোগ এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের শিকার হচ্ছেন তারা। জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের সমর্থন তাদের দিকে থাকায় প্রতিপক্ষ প্রতিহিংসামূলক রাজনীতিতে লিপ্ত হয়েছে। একই অভিযোগ করেছেন ড. মিজানুর রহমানও।

অন্যদিকে বিএনপি নেতারা এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তাদের দাবি, জাঁকজমকপূর্ণ প্রচারণা নয়, বরং দীর্ঘদিনের আস্থা ও সংগঠিত ভোটব্যাংকের জোরেই তারা বিজয়ী হবেন। বিএনপির প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। ভোটের এই উত্তেজনার মধ্যেও সাধারণ মানুষের প্রত্যাশা ভিন্ন। তারা চান এমন জনপ্রতিনিধি, যিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন। পাশাপাশি ভোটারদের দাবি, প্রশাসনের নিরপেক্ষতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন।

সবশেষে প্রশ্ন একটাই—আম্রকাননের এই জনপদে কার কৌশল কাজে লাগবে? বিএনপির দীর্ঘদিনের প্রভাব বজায় থাকবে, নাকি জামায়াত গড়বে নতুন রাজনৈতিক ইতিহাস—তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন