ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর
বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। পোস্টে শেখ সাদী বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আপসহীন ভূমিকা রেখে আসছে। এই সংগ্রামের নেতৃত্বে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতার ওপর আস্থা রেখে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেবে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আসন্ন নির্বাচনে।
শেখ সাদী আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, তারা সুষ্ঠু গণতন্ত্র, ন্যায়বিচার এবং অর্থনৈতিক উন্নয়ন প্রত্যাশা করে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের এসব প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এবং ধানের শীষ প্রতীকে ভূমিধস বিজয় অর্জিত হবে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
শেষে শেখ সাদী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে।
২৪৯ বার পড়া হয়েছে