সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
আন্তর্জাতিক

আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালের হজ মৌসুমের জন্য আজ থেকে ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও সময়োপযোগী করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজ কার্যক্রমে যুক্ত দেশ ও দপ্তরগুলোর জন্য একটি সমন্বিত পরিচালন ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে আগমনের বহু আগেই আবাসন, পরিবহন ও অন্যান্য সেবা–সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজ প্রস্তুতি শুরু হয় গত বছরের ৮ জুন (১২ জিলহজ ১৪৪৬ হিজরি) থেকে। সে সময় বিশ্বব্যাপী হজ ব্যবস্থাপনায় যুক্ত দপ্তরগুলোর কাছে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়। পরবর্তী সময়ে সফর মাসের শুরুতে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবু ও অবকাঠামো–সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়, যাতে পরিকল্পনা ও সমন্বয়ের জন্য বাড়তি সময় পাওয়া যায়।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৪৭ হিজরির ১ রবিউল আউয়াল থেকে আবাসন ও মূল সেবাসংক্রান্ত প্রস্তুতিমূলক চুক্তি কার্যক্রম শুরু হবে। আগামী ১২ অক্টোবর ২০২৫-এর মধ্যে প্রস্তুতিমূলক বৈঠক শেষ করা, কার্যক্রমের চূড়ান্ত তথ্য নির্ধারণ এবং অংশগ্রহণকারী দেশগুলোতে হজযাত্রী নিবন্ধন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া জুমাদাল আউয়াল মাসে বড় পরিসরে সেবা চুক্তি স্বাক্ষর এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদারে একটি হজ সেবা প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।

২০২৬ সালের শুরু থেকেই প্রস্তুতি কার্যক্রম আরও জোরদার করা হবে। জানুয়ারির মধ্যেই মক্কা ও মদিনার আবাসন, পরিবহন এবং পবিত্র স্থানগুলোর সেবাসংক্রান্ত সব চুক্তি সম্পন্ন করার কথা রয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়া শুরু হবে। মার্চ মাসে ভিসা কার্যক্রম চূড়ান্ত করা এবং হজযাত্রীদের আগমন-পূর্ব প্রস্তুতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, আগামী ১৮ এপ্রিল ২০২৬ (১ জিলকদ ১৪৪৭ হিজরি) থেকে প্রথম দফার হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করবেন। এর মধ্য দিয়েই হজ মৌসুমের চূড়ান্ত কার্যক্রম শুরু হবে।

নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় বলেছে, আগাম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো ও সেবাগুলো প্রস্তুত রাখা গেলে নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ হজ আয়োজন নিশ্চিত করা সম্ভব।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০ হাজার যাত্রী নিজ নিজ দেশ থেকেই সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৩টি হজ কার্যক্রম দপ্তর তাদের প্রাথমিক চুক্তিগত শর্ত পূরণ করেছে।

আর্থিক লেনদেন ও চুক্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক ওয়ালেট ব্যবস্থার ব্যবহার আরও সম্প্রসারণ করা হয়েছে বলেও জানানো হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন