সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
আন্তর্জাতিক

থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র?

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সংস্কারপন্থী বিরোধী দল পিপলস পার্টির ব্যাপক জনসমর্থন দেশটির রাজনৈতিক অচলাবস্থায় নতুন আশার সঞ্চার করেছে। তবে বিশ্লেষকদের মতে, নির্বাচন জিতলেই যে সরকার গঠন সম্ভব—থাইল্যান্ডের বাস্তবতায় বিষয়টি মোটেও নিশ্চিত নয়।

নির্বাচনের আগে কয়েক সপ্তাহ ধরে থাইল্যান্ডের শহর ও গ্রামজুড়ে পিপলস পার্টির কমলা রঙের প্রচার বাস ও জনসভা ব্যাপক সাড়া ফেলেছে। ‘ভবিষ্যৎকে বেছে নিন’ স্লোগানে আয়োজিত প্রচারণায় হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দলটির প্রার্থীদের প্রচার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

পিপলস পার্টির নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নাথাফং রুয়েংপানিয়াউত, সাবেক ফিউচার ফরওয়ার্ড পার্টির নেতা থানাথর্ন জুয়াংরুংরুয়ংকিট এবং সাবেক মুভ ফরওয়ার্ড পার্টির নেতা পিতা লিমজারোয়েনরাতসহ শীর্ষ নেতারা নির্বাচনের আগের দিন বড় সমাবেশে উপস্থিত হয়ে সমর্থকদের উদ্দেশে অভিবাদন জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিপলস পার্টি মূলত থাইল্যান্ডের প্রগতিশীল ‘কমলা আন্দোলনের’ ধারাবাহিক রূপ। এর আগের সংস্করণগুলো—ফিউচার ফরওয়ার্ড ও মুভ ফরওয়ার্ড পার্টি—নির্বাচনে সাফল্য পেলেও আদালতের রায়ে বিলুপ্ত হয়। ২০২৩ সালের নির্বাচনে মুভ ফরওয়ার্ড পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও সামরিক বাহিনী-নিয়ন্ত্রিত সিনেটের বাধায় সরকার গঠন করতে পারেনি।

‘ব্রেকিং দ্য সাইকেল’ প্রামাণ্যচিত্রের সহপরিচালক থানক্রিত দুয়াংমানিপর্ন বলেন, বিরোধীদের জনসমর্থন বাড়লেও রাজতন্ত্রপন্থী রক্ষণশীল গোষ্ঠীর ক্ষমতা এখনো অত্যন্ত শক্তিশালী। তাঁর মতে, বিপুল ভোট পেলে হয়তো পিপলস পার্টি শেষ পর্যন্ত ক্ষমতাধর গোষ্ঠীগুলোকে সমঝোতায় আনতে পারে।

প্রায় ৭ কোটি ১০ লাখ মানুষের দেশ থাইল্যান্ড গত দুই দশকের বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। অতীতে একাধিকবার সংস্কারপন্থী দলগুলো নির্বাচনে জয়ী হলেও আদালতের রায়, সামরিক অভ্যুত্থান কিংবা প্রভাবশালী অভিজাতদের হস্তক্ষেপে ক্ষমতা হারিয়েছে।

সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, পিপলস পার্টি আবারও সবচেয়ে বেশি আসন পেতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের এক জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে নাথাফং রুয়েংপানিয়াউতের প্রতি ২৯ দশমিক ১ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তবে সরকার গঠনের দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন রক্ষণশীল ভুমজাইথাই পার্টি।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হতে হলে ২৫১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। পিপলস পার্টি এককভাবে সে সংখ্যা নিশ্চিত করতে না পারলে, রক্ষণশীল শক্তি ও অন্যান্য দলের সমর্থনে অনুতিন চার্নভিরাকুলই পরবর্তী সরকার গঠন করতে পারেন।

এদিকে পিপলস পার্টির তরুণ আইনপ্রণেতা রুকচানোক শ্রিনর্ক বলেন, তাঁদের দল ভোট কেনাবেচার রাজনীতির বাইরে থেকেই জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁর ভাষায়, জনগণ যখন বুঝতে পারবে যে রাজনীতিতে তাদের কণ্ঠস্বরের মূল্য আছে, তখনই গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত হবে।

তবে থম্মাসাট বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রিনিয়া থায়ওয়ানারুমিতকুল মনে করেন, গ্রামাঞ্চলে এখনো ‘টাকার রাজনীতি’ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, পিপলস পার্টির সরকার গঠনের বাস্তব সম্ভাবনা তৈরি হবে তখনই, যখন তারা অন্তত ২০০ আসনের কাছাকাছি পৌঁছাতে পারবে।

সব মিলিয়ে আজকের নির্বাচন থাইল্যান্ডের রাজনীতিতে নতুন মোড় আনবে কি না, নাকি পুরোনো চক্রই আবারও টিকে থাকবে—সে প্রশ্নের উত্তর দেবে আজকের ভোট।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন