সর্বশেষ

জাতীয়স্বৈরাচার পতনের পর দেশ গঠনের শপথ: দিনাজপুরে তারেক রহমান
ফরিদপুর নামেই বিভাগ হবে, নদীগুলোকে প্রাণ ফিরিয়ে আনা হবে: জামায়াতের আমীর
কৃষকদের ঋণ পরিশোধ করবে সরকার: তারেক রহমান
নির্বাচিত হলে আধিপত্যকেন্দ্রিক বিরোধ চিরতরে বন্ধের প্রতিশ্রুতি খায়রুল কবির খোকনের
১৭ বছরের নির্যাতনের অবসান হবে ১২ তারিখে: নাটোরে দুলু
মিথ্যা আশ্বাস ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সারজিস আলমের
আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন হবে: ডা. তাহের
জালেম ও দুর্নীতিবাজদের মসনদ টেকবে না: জনসভায় মুফতি রেজাউল করিম
দলীয় লুটপাটের রাজনীতি বন্ধ করবে ১১ দলীয় ঐক্য : মামুনুল হক
রয়টার্সকে তারেক রহমান: জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের পরিকল্পনা নেই
তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
সারাদেশনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও জনগণের জনজোয়ারকে রোধ করার ষড়যন্ত্র হচ্ছে: ডাঃ তাহের
ফরিদপুর-১: জাহাজ প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থী দোলন ভোটে অংশ নিতে পারছেন না
ফরিদপুরে পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
গোপালগঞ্জ-০২: স্বতন্ত্র প্রার্থীর ওপর গুলির চেষ্টা, আহত প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভীতি
নিজ গ্রামে রমেশ চন্দ্র সেনের মরদেহ, বিএনপি মহাসচিব ও জামায়াত প্রার্থীর শোক
নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধ কৌশলগত-নির্বাচন কমিশনার মাসউদ
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন: কুমিল্লা রেঞ্জ কমান্ডার
আগামী নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে : ঠাকুরগাঁওয়ে তারেক রহমান
জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম
পাবনায় প্রিন্সিপাল ইকবাল হোসাইন ঘোষণা করলেন নির্বাচনী ইশতেহার
ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান সালাহউদ্দিন আহমদের
রাজশাহীতে ধানের শীষের সমর্থনে পরিবহন শ্রমিকদের গণসংযোগ, মিছিল
সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তি
নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের নারী সদস্যদের বিক্ষোভ
নেত্রকোণায় জামায়াতের আল হেলাল তালুকদারের ইশতেহার ঘোষণা
মাগুরায় ট্রাক চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
সুয়াপুরে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ, পুলিশ তদন্তে
ধামরাইয়ে রাইস মিলে ডাকাতি: ৪ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৪৬২ বস্তা চাল
আন্তর্জাতিকপাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন
খেলাপিসিবির সঙ্গে সংঘাত চায় না আইসিসি, তবে ম্যাচ বয়কট করলে ক্ষতিপূরণের হুমকি
সারাদেশ

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও জনগণের জনজোয়ারকে রোধ করার ষড়যন্ত্র হচ্ছে: ডাঃ তাহের

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয় ও শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও জনগণের জনজোয়ারকে রোধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, “যদি নির্বাচনে কারচুপি হয়, ক্ষমতা দখলদারি হয় এবং তা গ্রহণযোগ্য না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে সারাদেশে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

ডাঃ তাহের আরও বলেন, “সন্ত্রাসীরা কেউ কেন্দ্র দখল করতে চাইলে তাদের হাত চুরমার করা হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই। বাংলাদেশ জামায়াত ইসলামী ও জোটের মূল লক্ষ্য এটি।”

তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, “দেশ এখন দুইভাগে বিভক্ত। একদিকে ১১ দলীয় জোট, অন্যদিকে একটি দল। ১১ দলীয় জোটে রয়েছে মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ বীর বিক্রমের দল, জুলাই বিপ্লবের সিপাহ সালাহর দল এনসিপি ও ইসলামী দল। এই জোট দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। আশা করছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে।”

ডাঃ তাহের জানান, “বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং সময় চলছে। আমরা কি পুরনো অন্ধকারের দিকে ফিরে যাব, নাকি নতুন বাংলাদেশ গড়ার পথে এগোব?”

তিনি বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে মন্তব্য করে বলেন, “দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইলে এটি সম্ভব কি না, তা সন্দেহজনক। যাঁরা অতীতে টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে অভ্যস্ত, তাঁদের দ্বারা দুর্নীতি দূর করা সহজ হবে বলে মনে হয় না।”

জনসভায় বক্তব্য রাখেন শ্রমিকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলার আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকনসহ অন্যান্য নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন