সারাদেশ
গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিপন ভূঁইয়ার ওপর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চর ভূইয়াপাড়া এলাকায় দূর্বৃত্তদের গুলির চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে প্রার্থী আহত হয়েছেন।
গোপালগঞ্জ-০২: স্বতন্ত্র প্রার্থীর ওপর গুলির চেষ্টা, আহত প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভীতি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিপন ভূঁইয়ার ওপর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চর ভূইয়াপাড়া এলাকায় দূর্বৃত্তদের গুলির চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে প্রার্থী আহত হয়েছেন।
প্রার্থী মোঃ সিপন ভূঁইয়া বলেন, নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে গাড়ি ভাড়া দেয়ার জন্য টাকা নিতে গিয়ে হঠাৎ দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। প্রাণ বাঁচাতে গিয়ে তিনি পড়ে গিয়ে আহত হন। তবে তিনি এখনও নিশ্চিত করতে পারেননি কে বা কারা এই হামলা করেছে।
ঘটনার পর প্রার্থী ও তার সমর্থকদের মধ্যে ভীতি ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু হয়েছে। প্রার্থী এই ঘটনার বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন