সারাদেশ
সাভারের বিরুলিয়ায় পথপ্রাণীদের কল্যাণে ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের’ সিএনভিআর (কাস্টার, নিউটার, ভ্যাকসিনেশন, রেফারাল) ইউনিট উদ্বোধন করা হয়েছে।
সাভারে পথপ্রাণীর জন্য উদ্বোধন হলো ফারি ফ্রেন্ডসের সিএনভিআর ইউনিট
আবির ইসলাম, সাভার
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাভারের বিরুলিয়ায় পথপ্রাণীদের কল্যাণে ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের’ সিএনভিআর (কাস্টার, নিউটার, ভ্যাকসিনেশন, রেফারাল) ইউনিট উদ্বোধন করা হয়েছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সিদ্দিকী জানান, এই ইউনিটের মাধ্যমে ঢাকা শহর ও আশেপাশের এলাকার প্রায় ৬শো কুকুরকে প্রতি মাসে স্প্রে-নিউটার করা হবে। এছাড়া, পথ কুকুরদের স্বাস্থ্য সুরক্ষায় এলাকা ভিত্তিক ও সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্রস ইনফেকশন রোধে পৃথক প্রবেশপথ এবং নতুন কুকুরদের জন্য আলাদা আইসোলেশন ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।
ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় পথপ্রাণীদের কল্যাণে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবী ও সেবামূলক কাজের মাধ্যমে শহরের পশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে।
১৯৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন