সারাদেশ
নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তি
আবদুর রহিম, নোয়াখালী
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ফারুক উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত অজি উল্যারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ফারুক ভুক্তভোগী তরুণীকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগ, এ সময় তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযুক্ত ব্যক্তি ভিকটিমের বাড়িতে ঘন ঘন যেত, যা নিয়ে পরিবারে সন্দেহ দেখা দিলে মেয়েটি সব ঘটনা জানায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, শুক্রবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন