মাগুরায় ট্রাক চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরায় ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার দুপুরে মাগুরার পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য বাদশা মোড়ল (২৬) সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন।
মাগুরা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, বাদশা মোড়ল দুপুরে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফেরার পথে ছিলেন। নবগঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পথচারীরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রাকের সন্ধান ও চালককে আটক করার চেষ্টা করছে।
পুলিশ সদস্যের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
১৪০ বার পড়া হয়েছে