সর্বশেষ

সারাদেশ

সুয়াপুরে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ, পুলিশ তদন্তে

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-২০ ধামরাই আসনের ১১ দলের জোট মনোনীত এনসিপির শাপলা কলি প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের সমর্থক আলামিন ও শাহিনুর ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে।

হামলার সঙ্গে সুয়াপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক উমর ও বিএনপি নেতা মোতালেব মেম্বারের নাম জড়ানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে সুয়াপুরের শেয়ারকুল বাজার মোড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ছবি পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে হামলা সংঘটিত হয়। হামলার ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, 'আমরা ইতিমধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।'

এ বিষয়ে নাবিলা তাসনিদ অভিযোগ করেন, 'আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি’র কিছু নেতাকর্মী আমাদের সমর্থকদের উপর হামলা করছে। আমরা প্রশাসনের সঙ্গে বিষয়টি জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। শিগগিরই লিখিত অভিযোগ দায়ের করা হবে।'

৬৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন