সর্বশেষ

জাতীয়উপকূলীয় ৩৩২ ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য
বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
লুটপাটকারীদের কোনো ছাড় নয়: পিরোজপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসহীনরাই জনগণকে বিভ্রান্ত করছে: খায়রুল কবির খোকন
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
ভোলা–১ আসনে ব্যারিস্টার পার্থের পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নামলেন মা ও স্ত্রী
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, কেন্দ্রের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান শেখ ফরিদুল ইসলামের
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অন্তত ১০
নারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
রাজশাহীতে ওয়াটার পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

জয়পুরহাট-১ আসনে টিউশনির টাকায় নির্বাচনী লড়াইয়ে নারী প্রার্থী

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) থেকে টিউশনির উপার্জনের টাকায় নির্বাচনী মাঠে নেমেছেন একটি রাজনৈতিক দলের একমাত্র নারী প্রার্থী তৌফিকা দেওয়ান। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল—বাসদ (মার্কসবাদী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক কাঁচি।

এই আসনে আরেকজন নারী প্রার্থী থাকলেও তিনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে তৌফিকা দেওয়ানই একমাত্র নারী প্রার্থী। জয়-পরাজয়ের হিসাব নয়, আদর্শ ও নীতির লড়াই হিসেবেই তিনি এ নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।

নারীদের সচেতনতা বৃদ্ধি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কৃষকদের উন্নয়নে আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ভোটের মাঠে নামার কথা জানান তৌফিকা দেওয়ান। শিক্ষা জীবন থেকেই তিনি বাম ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত। ইডেন মহিলা কলেজ থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা এই তরুণীর বয়স ৩১ বছর।

হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ৩ লাখ ২৫ হাজার টাকা, যা মূলত শিক্ষার্থী পড়িয়ে উপার্জিত। তাঁর হাতে নগদ অর্থ রয়েছে ৫ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৩০ হাজার টাকা মূল্যের এবং আসবাবপত্র রয়েছে ১০ হাজার টাকার। অর্জনকালীন মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৬ লাখ ২৫ হাজার টাকা।

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে তৌফিকা দেওয়ান বলেন, ‘আমাদের দল একটি আন্দোলনভিত্তিক দল। টিউশনির আয় ছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীরা আমাকে সহযোগিতা করছেন। আমরা শ্রমজীবী ও মেহনতি মানুষের দল। সাধারণ মানুষের সাধ্যমতো সহযোগিতায় আমরা নির্বাচনী ব্যয় চালাচ্ছি।’

২০১২ সালে ইডেন কলেজের রসায়ন বিভাগে অনার্সে ভর্তি হওয়ার পর নারী নির্যাতন, এসিড নিক্ষেপ ও ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন তিনি। ওই সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আয়োজিত এক মানববন্ধনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে ২০১৪ সাল থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতির ধারাবাহিকতায় বর্তমানে তিনি মূল দলের রাজনীতিতে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, বাসদ (মার্কসবাদী) সবসময় নারী নেতৃত্বকে গুরুত্ব দেয়। এবারের নির্বাচনে দলটি ৩৪ জন প্রার্থীর মধ্যে ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে, যা মোট প্রার্থীর প্রায় ৩০ শতাংশ। যদিও রাজনৈতিক ঐকমত্য কমিশনের আলোচনায় প্রতিটি দলের প্রার্থীর অন্তত ৫ শতাংশ নারী রাখার সিদ্ধান্ত হয়েছিল, তবে বড় দলগুলো তা বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

তৌফিকা দেওয়ানের দাবি, দেশের নির্বাচনে অর্থ ও প্রভাবের রাজনীতি প্রাধান্য পাচ্ছে। জয়পুরহাট-১ আসনেও সম্পদশালী প্রার্থীদের সঙ্গে তাঁকে লড়তে হচ্ছে। তবে তিনি এটিকে আদর্শের লড়াই হিসেবে উল্লেখ করে বলেন, ‘মানুষ সচেতন হলে এই লড়াইয়ে আমরাই জয়ী হবো।’

জাঁকজমক ছাড়াই অত্যন্ত সাধারণভাবে প্রচারণা চালাচ্ছেন তিনি। কখনো বাবার পুরোনো মোটরসাইকেলে, কখনো রিকশাভ্যানে চড়ে গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের কাছে ভোট চাইছেন।

জয়পুরহাট-১ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—বিএনপির মাসুদ রানা প্রধান, জামায়াতের ফজলুর রহমান সাঈদ, বাসদের ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) থেকে তৌফিকা দেওয়ান এবং স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন