সর্বশেষ

জাতীয়বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশনারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

নারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিখোঁজের ৯ দিন পর একটি বিউটি পার্লারের ভেতর থেকে পার্লার মালিক কামরুন নাহার ইতি (৩২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার বিকেলে আমলাপাড়ার পরী বিউটি পার্লার থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি ভবনের মালিকসহ আশপাশের লোকজন পুলিশ ও নিহতের স্বজনদের জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্লারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টু মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত ২৮ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ সময় স্বামীকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান এবং সহযোগিতা করেননি বলে স্বজনদের দাবি।

দীর্ঘদিন পার্লার বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় রহস্যের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং দীর্ঘ সময় পড়ে থাকায় তা পচন ধরেছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন