সর্বশেষ

সারাদেশ

নাটোরে জার্মান শটগানসহ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ২

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ জার্মান শটগান, একটি রাইফেল বডি, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম এবং মদের বোতল উদ্ধার করা হয়েছে।

এ সময় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-তাপস (৩৫) ও প্রান্ত (২৭)।

পুলিশ জানিয়েছে, গতকাল (বুধবার) গভীর রাতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের পর তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশি তদন্ত এখনও চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছিল। অভিযানের ফলে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন