সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে নাজমুল হোসেন হিরা (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লার দেওভোগ মাদ্রাসা নগর এলাকার বাসিন্দা এবং মৃত মনা মুন্সীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে ২০২৪ সালের ৬ জুন উত্তর নরসিংপুর এলাকায় নিজ শাশুড়ি আম্বিয়া খাতুনকে হত্যা করে তার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর নিহতের বড় ভাই মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) জানান, তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন