সর্বশেষ

জাতীয়আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
জাতীয়

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান। এ অবস্থানে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’ একই সঙ্গে পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের দুটি উদ্ধৃতিও তুলে ধরেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনো অবস্থাতেই ভারতের বিপক্ষে খেলবে না। তার ভাষ্য অনুযায়ী, খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয় এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব। তিনি জানান, পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।

শাহবাজ শরিফ আরও বলেন, ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান এ বিষয়ে সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে রয়েছে বলে জানান তিনি।

আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়ই পাকিস্তান এ অবস্থান নিয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই বয়কটের ঘোষণা আসে।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার তাদের ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলংকায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ হয়। পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন