সর্বশেষ

জাতীয়ইসলামী আন্দোলনের ইশতেহার: ক্ষমতায় এলে শরিয়ার প্রাধান্য নিশ্চিত করা হবে
নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই, ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর বিভাগ গঠনের আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমীরের
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশকিশোরগঞ্জে গণসংযোগে হামলার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ
ভৈরবে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপি'র হামলা
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল উদ্ধার: জামায়াত নেতা ও ব্যবসায়ীর নামে মামলা
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা
ধানের শীষের বিপক্ষে অবস্থানের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
উন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যারা মা-বোনদের শ্রদ্ধা করে না, তারা কিভাবে দেশ চালাবে : ফখরুল
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
দৌলতপুর সীমান্তে অভিযানে মাদকসহ কারবারি গ্রেফতার
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
সিরাজদিখানে ২শ' পিস ইয়াবাসহ ১৫ মামলার আসামি জুয়েল শেখ আটক
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাসাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
সারাদেশ

রাজশাহী-১ আসনে ত্রিমুখী সমীকরণ, ‘ভোট ব্যাংক’ নিয়েই হিসাব-নিকাশ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) সংসদীয় আসনে নির্বাচন ঘিরে ক্রমেই উত্তাপ বাড়ছে। বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে, আর দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোটব্যাংক এবার কার দিকে যাবে—সেই প্রশ্নেই ঘুরছে আলোচনার কেন্দ্র।

চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের হাট-বাজার—সবখানেই চলছে ভোটের হিসাব। বিএনপির এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে থাকা অনেক নেতাকর্মীকে এখন বিএনপির মিছিলে দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, দলের শীর্ষ নেতারা মনে করছেন, আওয়ামী লীগের ভোট পেলে জয় সহজ হবে। তবে এতে ত্যাগী কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

ওই কর্মীর অভিযোগ, গত ১৬–১৭ বছরে বিএনপির ওপর চালানো নির্যাতনের রেশ এখনো কাটেনি। এর পাশাপাশি গত দেড় বছরে বিএনপির বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোটারদের একটি অংশ জামায়াতের দিকে ঝুঁকতে পারে বলে তিনি মনে করেন।

তানোর উপজেলা বিএনপির সভাপতি আখেরুজ্জামান হান্নান দাবি করেন, আওয়ামী লীগের অন্তত ৮০ শতাংশ ভোট বিএনপি পাবে। তাঁর মতে, সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভোটও এবার বিএনপির দিকেই যাবে, ফলে আসনটিতে বিএনপি বড় ব্যবধানে জিতবে।

২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। প্রায় ৭০ হাজার সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভোটার থাকায় এটি দীর্ঘদিন ‘আওয়ামী লীগের ভোটব্যাংক’ হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনে সেই সমীকরণ বদলাতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই বিএনপির মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ও জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমানের মধ্যে। শরীফ উদ্দীন একসময় বিএনপির চেয়ারপারসনের সামরিক উপদেষ্টা ছিলেন। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান ১৯৮৬ সালে একবার সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত এই আসনের সংসদ সদস্য ছিলেন শরীফ উদ্দীনের বড় ভাই আমিনুল হক। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছিলেন ১ লাখ ৪৩ হাজার ৭৮৬ ভোট, আর বিএনপির এম এনামুল হক পেয়েছিলেন ১ লাখ ২৯ হাজার ৪৫০ ভোট।

সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও ভোটের সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে। তানোর উপজেলার হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দেবানন্দ বর্মন এবং দশরথ দাস প্রকাশ্যে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিয়েছেন।

তবে গ্রামীণ অনেক ভোটার এখনো দ্বিধায়। পাঁঠাকাটা মোড়ের কর্মকার সম্প্রদায়ের এক নারী জানান, ভোট দেওয়ার পর পরাজিত পক্ষের অভিযোগের আশঙ্কায় তারা সিদ্ধান্ত নিতে পারছেন না।

গোদাগাড়ী উপজেলার এক আওয়ামী লীগ নেতা বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছে, যার পেছনে বিএনপি নেতাদের হাত রয়েছে বলে তাঁদের অভিযোগ। এই ক্ষোভ থেকেই আওয়ামী লীগের কিছু কর্মী জামায়াতকে ভোট দিতে পারেন বলেও তিনি মনে করেন।

অন্যদিকে, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালামের দাবি, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলে বিএনপিকেই ভোট দেবেন। তাঁর ভাষ্য, ২০০৮ সালে কারচুপির মাধ্যমে বিএনপির ভোট কমানো হয়েছিল, এবার সেই ভোটেই জয় আসবে।

জামায়াতের গোদাগাড়ী উপজেলা আমির নুমাউন আলী বলেন, তাঁদের দল কারও বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে না। নির্বাচন জিতুক বা হারুক, কারও ক্ষতি করা হবে না—এমন আশ্বাস দিয়ে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সব মিলিয়ে, রাজশাহী-১ আসনে এবার ভোটের ফল নির্ধারণে আওয়ামী লীগের ঐতিহ্যগত ভোটব্যাংকই হয়ে উঠতে পারে চূড়ান্ত ফ্যাক্টর।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন