সারাদেশ
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৪২০২) চাপায় ৭০ বছর বয়সী বারেক নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
খাইরুল ইসলাম সবুজ ভৈরব
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৪২০২) চাপায় ৭০ বছর বয়সী বারেক নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত বারেকের বাড়ি শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামে।
পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে আসরের নামাজের জন্য রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ। এ সময় পেছন থেকে আসা ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করেছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনোজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন