সারাদেশ
নাটোর থেকে বিএনপিপন্থী এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, ভোটের সময় যতটা ঘনিয়ে আসছে, প্রশাসন ততই তাদের প্রকৃত রূপ প্রকাশ করছে।
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর থেকে বিএনপিপন্থী এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, ভোটের সময় যতটা ঘনিয়ে আসছে, প্রশাসন ততই তাদের প্রকৃত রূপ প্রকাশ করছে।
তিনি দাবি করেন, প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে তারা শেখ হাসিনার মতো পার পাবে না।
সজিব ভুঁইয়া বলেন, '৫ আগস্টের আগে যারা জীবন দিয়েছেন, প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবারও জীবন দিতে প্রস্তুত।' তিনি এই মন্তব্য করেন নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে নাটোর-৩ আসনের এনসিপির প্রার্থী এস এম জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায়।
এছাড়াও, সজিব ভুঁইয়া ১১ দলীয় জোটের সকলকে তাদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন, অন্যথায় তাদের সন্তানদের জীবন দিতে হতে পারে। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন