সারাদেশ
নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজ সকাল ১০টায় ভৈরবে সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ভৈরবে নবম পে স্কেল দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজ সকাল ১০টায় ভৈরবে সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সরকারি কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে নবম পে স্কেল ঘোষণা না করা হলে তারা সারা দেশজুড়ে কঠোর আন্দোলনে নামবেন। এছাড়াও তারা হুঁশিয়ারি দেন, 'নো গেজেট, নো নির্বাচন।' বক্তারা অভিযোগ করেন, পাঁচ বছর অন্তর পে স্কেল ঘোষণা করা হলেও বর্তমান অবস্থায় ১১ বছর পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করলেও গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে না। তারা আরও জানান, ১২ ফেব্রুয়ারির পূর্বে গেজেট প্রকাশ করা না হলে তারা নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।
বক্তৃতায় আরও অংশগ্রহণ করেন ভৈরব উপজেলা সরকারি কল্যাণ ক্লাবের সভাপতি প্রবল রায়, সাধারণ সম্পাদক শাহনওয়াজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন প্রমুখ।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন