কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামীকাল, বুধবার কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় জোটের বিশাল জনসভা। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানসহ জোটের বিভিন্ন নেতা।
জনসভা সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শুরু হবে। মূল মঞ্চে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বক্তব্য রাখবেন এনসিপি’র দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতা।
কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, জনসভা সফলভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনের তিনজন জামায়াত প্রার্থী ও একজন এনসিপি প্রার্থীসহ নারীদের ও পুরুষদের নিয়ে একটি শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, জনসভায় প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ অংশ নেবে।
জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি নিজাম উদ্দিন বলেন, জনসভার জন্য কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে স্টেজ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। জেলার ৯ উপজেলার নারী ও পুরুষ কর্মীরাও এই জনসভা সফল করতে অংশ নেবেন।
১০৩ বার পড়া হয়েছে