দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কিছু মানুষ দ্বিধা ও সংশয়ের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, 'যাদের সাহস আছে, তারা বিদেশে না পালিয়ে দেশে এসে আইনের আশ্রয় নেবেন।'
তিনি এই মন্তব্য করেন আজ মঙ্গলবার সাভারের তেঁতুলঝোড়া কলেজে আয়োজিত Electoral Management Exercise (EME)-এর মক ভোটিং কেন্দ্র পরিদর্শনকালে। এ সময় তিনি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে বিশৃঙ্খলা মোকাবিলা করবে তা পর্যবেক্ষণ করেন। এছাড়া ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের কার্যক্রমও তিনি ঘুরে দেখেন।
উক্ত কর্মসূচি সাভার উপজেলা প্রশাসনের আয়োজন, যেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটসের সদস্যরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।'
১০৫ বার পড়া হয়েছে