সর্বশেষ

সারাদেশ

বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেছেন, মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির কোনো অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রভাব বাংলাদেশে পড়বে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'মিয়ানমারের ভেতরের ঘটনাগুলি আগে যেমন আমাদের দেশে কোনো প্রভাব ফেলেনি, এবারও তেমন কোনো ঝুঁকি নেই। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দেশের জনগণ নিরাপদে ভোট দিতে পারবে।'

তিনি জানান, বান্দরবানের ১৬৯ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখতে সাতটি উপজেলায় মোট ২১টি বিজিবি প্লাটুন মোতায়েন করা হবে। এর মধ্যে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ৯ বিজিবির ৭টি প্লাটুন, থানচিতে ৩৮ বিজিবির ৭টি প্লাটুন এবং লামা ও আলীকদম উপজেলায় ৫৭ বিজিবির ৭টি প্লাটুন দায়িত্বে থাকবে। এছাড়া, সেক্টরের ২২টি বেজ ক্যাম্প থেকেও নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা।

ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি পাঁচটি প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স ঘটনাস্থলে পৌঁছাবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বলিপাড়া ব্যাটালিয়নের ৩৮ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, আর্টিলারি উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন