সর্বশেষ

সারাদেশ

মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাগরেরগড় এলাকায় দীর্ঘদিন ধরে মামরুল ও বিলেত আলীর মধ্যে ৬০ শতাংশ সরকারি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উভয় পক্ষ ওই জমিতে অবস্থান নেয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে দেশীয় অস্ত্র ও লাঠি-শোটা ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 'এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে,'- তিনি বলেন।

 

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন