সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে এবং এর মধ্য দিয়ে ১৩ তারিখ থেকে দেশ একটি নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করবে। তিনি বলেন, “ইনশাআল্লাহ, জনগণ সেই পরিবর্তনের সাক্ষী হবে।”

সোমবার দুপুরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১২টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এর আগে সকালে মহেশখালীতে আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

উভয় জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা হবে—এই মতবাদে আমরা বিশ্বাস করি না। এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে।’ তিনি দাবি করেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ক্ষমতায় গেলে কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত শহরে রূপান্তর করা হবে। তিনি বলেন, “আমরা কথা দিয়ে কথা রাখি। বেঁচে থাকলে কোনো ওয়াদা ভঙ্গ হবে না।”

সমাবেশে বিভিন্ন আসনের প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন তিনি। এ সময় যুবকদের উদ্দেশে বলেন, “তোমরা প্রস্তুত হও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।”

নির্বাচনকে শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং জাতির দিক পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এটি একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন, বিশেষ করে মা-বোনদের জন্য। তিনি ভোটারদের ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি দেন।

এর আগে মহেশখালীর জনসভায় তিনি বলেন, “আমরা শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না, চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়। সেটিই হবে প্রকৃত বিজয়।”

সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-১ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন