সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মধ্যপাড়া গ্রামে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় তার ছেলে মারাত্মক আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মৃত শরিফুল ইসলাম শেখের পুত্র মহিবুল্লাহ শেখের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদের ও তার ছেলে আব্দুল আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগী পরিবারের দাবি, বিআরএস ৭২১ খতিয়ানের ৪৩৩.১২ শতাংশ জমি দখলের পাঁয়তারা করছিল প্রতিপক্ষ।

মহিবুল্লাহ শেখ অভিযোগ করেছিলেন, তাদের জমি জোরপূর্বক দখল করতে চাচ্ছে প্রতিপক্ষ। সে জন্য তিনি গত শনিবার (৩১ জানুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন। একই সঙ্গে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন।

সংবাদ সম্মেলনের বিষয়টি ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলে রবিবার রাতের দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মহিবুল্লাহ, তার মা ও অন্যান্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জমিজমা বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ত্যাগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন