সারাদেশ
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন ব্যক্তি নিহত হয়েছেন।
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
কাজী রিপন, টাঙ্গাইল
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনছার মিয়া (৫০)। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই আনছার মিয়া মারা যান। প্রাথমিকভাবে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
বাসাইল থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, কলিয়া গ্রামে জমির আইল নিয়ে একই এলাকার লাবু মিয়া ওরফে মেলেটারী লেবুর সঙ্গে আনছার মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে এবং হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আনছার মিয়াকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন