উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার বিষয়ে জামায়াত ইসলামীর ঘোষণা
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, গৃহে, চলাচলে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যোগ্যতার ভিত্তিতে দেশ গড়ার দায়িত্ব নারীদের হাতে দেওয়া হবে।
তিনি বলেন, 'আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগান, যেখানে ধর্ম, দল বা গায়ের রঙ নয়, যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে।'
ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে বলেন, এটি সাধারণ নির্বাচন নয়, বরং ২৪ হাজার ছেলেমেয়ের ভাগ্য নির্ধারণের নির্বাচন। তিনি বলেন, 'প্রথম ভোট সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’, যা আজাদির প্রতীক, আর ‘না’ ভোট মানে গোলামি।'
তিনি আরও বলেন, জামায়াতের লক্ষ্য শুধু দলীয় বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের উন্নয়ন। যুবকদের বেকার ভাতা নয়, কাজের ব্যবস্থা করা হবে। প্রার্থীরা নির্বাচিত হলে জামালপুরে স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেললাইন, নদী ভাঙন রোধ এবং মেডিকেল কলেজ স্থাপনের মতো প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া প্রতিটি প্রার্থী এবং তাদের পরিবারের বার্ষিক আর্থিক হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে।
জনসভায় জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ আলী, জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ অনেকে। জনসভায় ১১ দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
১০৯ বার পড়া হয়েছে