সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে খাপ খাইয়ে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসন চত্বরে ‘জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম।

বক্তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে বর্তমান বেতন কাঠামোর অমিল তুলে ধরে বলেন, “আজ আমরা শখ করে রাস্তায় দাঁড়াইনি, এটি অস্তিত্ব রক্ষার লড়াই।” তারা উল্লেখ করেন, ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে-স্কেলের সঙ্গে বর্তমান বাজারদরের কোনো মিল নেই এবং বর্তমান ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতি মোকাবিলায় যথেষ্ট নয়। তাই অবিলম্বে ৯ম পে-স্কেলের বাস্তবায়ন জরুরি।

সমাবেশে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ও ম্যাজিস্ট্রেট আদালতের কৃষ্ণ কুমার সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে ঘোষণা করা হয়, ২ ও ৩ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টায় জয়পুরহাট জেলার সব সরকারি কর্মচারী পুনরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে দাবির পক্ষে আন্দোলন করবেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন