সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

২২ বছর পর আসছেন তারেক রহমান, জনসভা ঘিরে খুলনায় উৎসবমুখর প্রস্তুতি

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ২২ বছর পর আগামীকাল সোমবার খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনি জনসভা।

সকাল ১০টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের শীর্ষ এই নেতার।

দীর্ঘদিন পর দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে খুলনা বিভাগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতারা জানিয়েছেন, জনসভা সফল করতে ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০০৪ সালে সর্বশেষ খুলনায় এসেছিলেন তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। সে সময় নগরীর জিয়া হলে খুলনা অঞ্চলের তৃণমূল প্রতিনিধি সমাবেশে বক্তব্য দেন তিনি। বর্তমানে তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থেকেও দলকে নেতৃত্ব দিয়ে আসছেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার সকালে হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। এ সফরে তার সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে।

জনসভায় ৫ থেকে ৮ লাখ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জনসভায় খুলনা বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখবেন।

এ বিষয়ে শফিকুল আলম মনা বলেন, জনসভায় খুলনার পাশাপাশি বাগেরহাট ও সাতক্ষীরার নেতাকর্মীরাও অংশ নেবেন। অনুষ্ঠান সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, নিরাপত্তা, মিডিয়া ব্যবস্থাপনাসহ মোট ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে আনা হচ্ছে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। মাঠ প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা, প্রচারণা ও শৃঙ্খলা রক্ষায় দলীয় কার্যালয়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরী ও জেলায় মাইকিং, প্রচার মিছিল এবং মঞ্চ নির্মাণের কাজ চলছে। আজ সন্ধ্যার মধ্যেই মাঠের সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন