সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ইসির অনলাইন ব্যবস্থা: ফাঁস হল ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা অনলাইন আবেদন ব্যবস্থায় গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে অন্তত ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে ইসির ওয়েবসাইটে সাংবাদিকদের ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বরসহ সংবেদনশীল তথ্য প্রকাশ্যে ছিল বলে জানা গেছে।

ইসির ওয়েবসাইটে (pr.ecs.gov.bd) সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে জমা দেওয়া আবেদনে থাকা এসব তথ্য যে কেউ সহজেই দেখতে পারছিল। ওয়েবসাইটের ইউআরএলে ‘ইউজার’-এর জায়গায় ‘অ্যাডমিন’ লিখে সার্চ করলেই আবেদনকারীদের সম্পূর্ণ তথ্য ও ডকুমেন্ট দেখা যাচ্ছিল। এমনকি ওয়েবসাইটের হোম পেজেই আবেদনকারীদের নাম, এনআইডি নম্বর এবং পূর্ণ আবেদন ওপেন করার অপশন চলে আসে।

ফাঁস হওয়া তথ্যে ছিল সাংবাদিকদের ব্যক্তিগত ছবি ও স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্রের কপি, অফিস পরিচয়পত্র, সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের অনুমোদিত সাংবাদিক তালিকা এবং অন্যান্য দাপ্তরিক তথ্য।

বিষয়টিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চরম দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি বলেন,
“একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কীভাবে এমন একটি ডিজিটাল সিস্টেম চালু করে, যেখানে ডেটা প্রোটেকশন, অ্যাকসেস কন্ট্রোল কিংবা বেসিক সিকিউরিটি টেস্টিংই নেই—এটা অত্যন্ত উদ্বেগজনক। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ইতোমধ্যে কপি হয়েছে কি না, কিংবা তৃতীয় কোনো পক্ষের হাতে গেছে কি না।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের তথ্য সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে যাঁরা নিয়মিত বক্তব্য দেন, বাস্তবে তাঁদের হাতেই এসব তথ্য সবচেয়ে অনিরাপদ হয়ে পড়ে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছিল নির্বাচন কমিশন। তবে সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি এবং ম্যানুয়ালি কার্ড দেওয়ার ঘোষণা দেয়। এর আগেই প্রায় ১৪ হাজার সাংবাদিক অনলাইন সিস্টেমে আবেদন করেন।

শনিবার বিকেল চারটার পর হঠাৎ করেই ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ্যে চলে আসে। পরে সন্ধ্যার দিকে ওয়েবসাইটটি আর প্রবেশযোগ্য ছিল না।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাতে প্রথম আলোকে বলেন,
“বিষয়টি আমার জানা নেই। আজ দুপুর আড়াইটা পর্যন্ত অফিস করেছি। তখন এ বিষয়ে কিছু জানা যায়নি। বিকেলের পর কয়েকজন ফোন করেছেন। কী তথ্য, কীভাবে ফাঁস হয়েছে—তা না জেনে মন্তব্য করা ঠিক হবে না। কাল অফিসে গিয়ে বিস্তারিত জানব।”

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ডিজিটাল সিস্টেম চালুর আগে যথাযথ নিরাপত্তা পরীক্ষা ও সংবেদনশীল ডেটা সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মাইনুল হোসেন বলেন,
“ডিজিটাল সিস্টেম মূলত আস্থা ও বিশ্বাসের ওপর চলে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি সেই বিশ্বাস তৈরি করতে না পারে, তাহলে জনগণ ডিজিটাল ব্যবস্থার প্রতি বিতৃষ্ণ হয়ে পড়বে। এতে পুরো ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াই হুমকির মুখে পড়তে পারে।”

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন