সর্বশেষ

সারাদেশ

জামায়াত নেতা হত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুরে হত্যাকাণ্ডের বিচার না হলে এবং দেশে সহিংসতা বাড়লে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হবে না।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “ক্ষমতায় যাওয়ার আগে নেতাদের হত্যা ও চাঁদাবাজি করা হলে, ক্ষমতায় গেলে কারও নিরাপত্তা থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।” তিনি আরও জানান, শেরপুরে হামলার শিকার জামায়াত নেতাকে বিএনপির সন্ত্রাসীরা লক্ষ্য করেছে এবং এই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারকে করতে হবে।

তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, বিএনপির কিছু নেতা নির্বাচনী প্রচারণায় মহিলাদের ওপর অশ্লীল হুমকি দিচ্ছেন। যারা নির্বাচনের আগে নারীকে নিরাপদ রাখতে ব্যর্থ, ক্ষমতায় গেলে তারা দেশের কী পরিস্থিতি তৈরি করবে, তা ভাবনীয়।”

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির আবুল বাশার। বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমির মোবারক হোসাইন, সেক্রেটারি আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াত প্রার্থী মো. মহসিন এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন আশরাফী।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন