সর্বশেষ

সারাদেশ

সুনামগঞ্জে জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, আহত ২

জা‌কির হো‌সেন, সুনামগঞ্জ
জা‌কির হো‌সেন, সুনামগঞ্জ

বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই সময় অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক গাড়িটির ওপর হামলা চালায়। এ সময় প্রচার গাড়িটি ভাঙচুর করা হয় এবং গাড়িতে থাকা দুইজন আহত হন।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, হামলার ঘটনার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন