সর্বশেষ

সারাদেশ

কুমিল্লা-১০ মোবাশ্বের আলমের মনোনয়নপত্রে হাইকোর্টের অনুমোদন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সিদ্ধান্তের ফলে নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকবে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মোবাশ্বের আলমের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মিজানুর রহমান।

এর আগে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেছিল। তিনি কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন এবং আদালত আজ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন