সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে হত্যা মামলায় উত্তরা থেকে তিন গ্রেফতার
সারাদেশসিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি
শ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার
রাজশাহী বিভাগের জেলাগুলোতেও পর্যায়ক্রমে শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল
সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা
মায়ের কবরেই শায়িত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খান
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
আন্তর্জাতিক

পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস: নিহত ৭, নিখোঁজ অন্তত ৮২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকা ধসে পড়ে বিস্তীর্ণ জনপদ ক্ষতিগ্রস্ত হয়।

সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, 'নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

স্থানীয় সংবাদমাধ্যম কম্পাসের তথ্য অনুযায়ী, ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ প্রায় ৩০ হেক্টর বা ৭৪ একর। এখনো নিহত ও আহতদের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলমান রয়েছে।

নতুন করে প্রাণহানির ঝুঁকি এড়াতে ভূমিধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন