সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশমির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
খেলা

ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ, কঠোর অবস্থানে যেতে পারে আইসিসি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে সম্মত না হয়, তাহলে আইসিসি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে প্রতিবেদনে বলা হয়, আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। তবে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

একই প্রতিবেদনে পিটিআই-এর সূত্রে জানানো হয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট আইসিসি। অভিযোগ রয়েছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অবস্থান প্রকাশের আগে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। এ ছাড়া বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে আইসিসি ‘পারসোনা নন গ্রাটা’ বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করছে বলেও দাবি করা হয়েছে।

পরিস্থিতি আরও জটিল হওয়ায় আজই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এর আগে আইসিসি সম্ভাব্য বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন