সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
রাজনীতি

উন্নয়নের আড়ালে দেশীয় সম্পদ লুট করা হয়েছে: আলিয়া মাদ্রাসায় তারেক রহমান

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিগত বছরগুলোতে উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। দেশে ও বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করেছে, ভবিষ্যতেও জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জনসভার মঞ্চে ওঠেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ। এটিই ছিল বিএনপির প্রথম নির্বাচনী জনসভা।

এর আগে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসা মাঠের উদ্দেশে রওনা হলে পথে পথে, বিশেষ করে চৌহাটা মোড় এলাকায়, হাজারো নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দেন। গতকাল রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের জমায়েত শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে প্রবেশ করেন। সকাল ১১টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুরে মাঠে স্থান সংকুলান না হওয়ায় পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক ও ফুটপাতেও অবস্থান নিতে দেখা যায় নেতাকর্মীদের।

সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন আম্বরখানা মসজিদের ইমাম মাওলানা ছালিক আহমদ।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সকাল ১১টার দিকে সভাস্থলে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের দিকে জেলা ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের মূল পর্ব শুরু হয়।

এদিনের জনসভায় সিলেট ও সুনামগঞ্জের ১১টি সংসদীয় আসনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মঞ্চের পাশেই অবস্থান নিতে দেখা যায়।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন