সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
সারাদেশরংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
রাজশাহী বিভাগে তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে : রুহুল কবির রিজভী

মেহেদী হাসান, শরীয়তপুর 
মেহেদী হাসান, শরীয়তপুর 

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতিশীল হচ্ছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব।

রিজভী বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব এমনভাবে পালন করা উচিৎ, যেখানে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু আজ নানা কারণে, বিভিন্ন বিষয়ে কমিশনের আচরণে কিছু প্রশ্ন দেখা দিচ্ছে। মানুষ দীর্ঘ ১৫-১৬ বছর পর ভোট দিতে চাইছে এবং তারা চায় নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে। এ নিশ্চয়তা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন, শরীয়তপুর-১ আসনের প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, মাদারীপুর-২ আসনের প্রার্থী জাহান্দার আলী জাহানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিজভী আশংকা প্রকাশ করে বলেন, “নির্বাচন কমিশন সবকিছু স্বাভাবিক করতে পারছে না। সবকিছু ঠিকভাবে পরিচালনা করতে তাদের দৃঢ়হস্তে এবং ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। যদি তারা কোনোদিকে হেলে পড়ে, তাহলে মানুষের পূর্বের আশংকা সত্য প্রমাণিত হবে।”

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন