সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
রাজনীতি

শহীদ আসাদ আজ উপেক্ষিত, এটি জাতির জন্য লজ্জাজনক: মিতা রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ও শহীদ আসাদ বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায় হলেও দুঃখজনকভাবে আজ শহীদ আসাদকে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর যুগ্ম মহাসচিব মিতা রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মিতা রহমান বলেন, জাতির আন্দোলন-সংগ্রাম ও উত্থানের ইতিহাস জানার কোনো বিকল্প নেই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগ ভুলে যাওয়া কিংবা ভুলিয়ে দেওয়ার চেষ্টা কখনোই শুভ ফল বয়ে আনতে পারে না।

তিনি আরও বলেন, যারা ইচ্ছাকৃতভাবে শহীদ আসাদকে উপেক্ষা করছে বা তার স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে, তারা মূলত দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি। এসব অপশক্তিকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।

শহীদ আসাদের স্মৃতি অম্লান রাখতে মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরাধিকার এবং শহীদ আসাদের চেতনার ধারক বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানিকে ‘গাভী’ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার জন্য ডোমার-ডিমলার জনগণের প্রতি আহ্বান জানান মিতা রহমান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এএফএম শরীফুল আলম, প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিম ভুইয়া, নারী বিষয়ক সম্পাদক জীবন নাহার সীমা, দলের সদস্য মো. ফরহাদ আলম, মির্জা রাফিউ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আসাদ ছিলেন প্রগতিশীল ও জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে দীক্ষিত এক সংগ্রামী নেতা। অন্যায়, অবিচার ও শোষণমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর অবহেলায় তার মতো একজন শহীদের অবদান আড়ালে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন