সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশনারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

মাদারীপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ কারবারি আটক

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর 
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর 

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারীপুর পৌরসভার চরমুগরীয়া চরখাগদি এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন শাফিন সরোয়ারের নেতৃত্বে মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

সেনা সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে অভিযান শুরু হয়ে দীর্ঘ তল্লাশি শেষে ভোর চারটার দিকে শেষ হয়। অভিযানে মাদক বেচাকেনার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-চরমুগরীয়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ তালুকদারের ছেলে মো. আকতার তালুকদার (৪৭), একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) এবং মৃত মান্নান ব্যাপারীর ছেলে মো. ইমন ব্যাপারী (২৯)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭ হাজার ৪১ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, নগদ ৩ লাখ ২ হাজার ১৮০ টাকা, ১০টি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, একটি ডেবিট কার্ড ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে সেনাবাহিনীর এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদারীপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন