সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

আওয়ামী লীগের ভোটার ও সংখ্যালঘুরা গণঅধিকার পরিষদে আশ্রয় নেবে: নুর

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৩ আসনের (দশমিনা–গলাচিপা) আওয়ামী লীগের সাধারণ ভোটার, কর্মী-সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আগামী নির্বাচনে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইপন্থী ভোটারদের একটি বড় অংশ তাকে ভোট দেবে। তিনি আরও বলেন, পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগের ভোটাররাই মূল নিয়ামক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন।

এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দোয়া মাহফিলে অংশ নেন।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন