সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশটাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
আন্তর্জাতিক

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে ২২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি যাত্রী।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।

নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ প্রধান থাচাপোন চিন্নাওং বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ, দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন এবং ধাতব কাঠামো কেটে পথ তৈরি করছেন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও উদ্ধারকাজ এখনও চলছে।

স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী এতে ১৯৫ জন যাত্রীর নাম নিবন্ধিত ছিল। তবে প্রকৃত যাত্রীর সংখ্যা এ তালিকার সঙ্গে মিল নাও থাকতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ঘটনায় থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্মাণকাজে কোনো ধরনের অবহেলা বা নিরাপত্তা মানদণ্ড লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সরকার।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের অবহিত করার কাজ চলছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন