সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে আটক যুবকের মৃত্যুদণ্ড আগামী বুধবার কার্যকর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে আটক এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে। ইরানভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, ২৬ বছর বয়সী এরফান সুলতানিকে গ্রেপ্তারের মাত্র কয়েক দিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এরফান সুলতানিকে আটক করা হয়। তাঁর পরিবারকে জানানো হয়েছে, আগামী বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে বিচার প্রক্রিয়া কবে সম্পন্ন হয়েছে বা তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে- এ বিষয়ে পরিবারকে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর প্রতিনিধি আউয়ার শেখি বিবিসিকে বলেন, এত অল্প সময়ের মধ্যে কোনো মামলার নিষ্পত্তির নজির তারা আগে দেখেননি। তাঁর ভাষায়, জনগণকে দমন ও আতঙ্ক ছড়াতে সরকার সম্ভাব্য সব উপায় ব্যবহার করছে।

এদিকে বিবিসির কূটনৈতিক প্রতিবেদক ক্যারোলিন হাওলি জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ইরানে সংঘটিত সহিংসতার প্রকৃত চিত্র জানতে সময় লাগবে। তবে যারা কোনোভাবে দেশের বাইরে যোগাযোগ করতে পারছেন, তারা স্বজনদের কাছে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর দিচ্ছেন।

কাস্পিয়ান সাগরের তীরবর্তী শহর রাশতের এক বাসিন্দা জানিয়েছেন, শহরটি এখন আর আগের মতো নেই। সর্বত্র আগুনের চিহ্ন আর পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালানোর পাশাপাশি দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সরকারি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন