সর্বশেষ

জাতীয়রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন : শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

স্টাফ রিপোর্টার, শেরপুর 
স্টাফ রিপোর্টার, শেরপুর 

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে।

নোটিশটি ১২ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম নিশ্চিত করেন।

শোকজে বলা হয়েছে, মো. আব্দুল্লাহ আল কায়েস নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীকসহ পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছেন, যা নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর আগে করা হয়েছে। এটি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭ (ক) ও ১৮ বিধির লঙ্ঘন হিসেবে ধরা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি নোটিশে আগামী ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দুতলায় তার কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. আব্দুল্লাহ আল কায়েস বলেন, 'একটি চিঠি অফিসে এসেছে, তবে আমি এখনও তা খুলে দেখিনি।'

শেরপুর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলাম বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন