সর্বশেষ

জাতীয়আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশরূপগঞ্জে তেলের ট্রাক ছিনতাইয়ে ব্যর্থ, অস্ত্র ও হায়েসসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, মাছ ব্যবসায়ী দুলাল নিহত
রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুর্গাপুরে দুটি পানের বরজে আগুন, লাখ টাকার ক্ষতি
ভুয়া অসুস্থতার গল্পে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার
ভাঙ্গায় মেয়েকে ধর্ষণ: পিতার যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠতা
খুলনায় সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি
এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

দৌলতপুরসহ সারাদেশে এলপিজি সরবরাহ বন্ধ, বিপর্যস্ত ভোক্তা ও ব্যবসায়ীরা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভয়াবহ সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে বড় কয়েকটি কোম্পানির সরবরাহ কমে যাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরসহ দেশের নানা অঞ্চলে এলপিজি ফিলিং স্টেশন ও সিলিন্ডার ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এর নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাত্রায়।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। উপজেলার দুটি প্রধান এলপিজি ফিলিং স্টেশনে গত সোমবার থেকে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় পাম্প কর্তৃপক্ষ কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। ফলে যানবাহন চালক ও সাধারণ গ্রাহকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

এলপিজি সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ভোক্তারা। দৌলতপুর উপজেলার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, 'বাজারে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি চাওয়া হচ্ছে।'

 

তিনি আরও জানান, 'বাধ্য হয়ে আবার মাটির চুলা ব্যবহার করতে হচ্ছে, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।'

সংকটে পড়েছেন এলপিজি ফিলিং স্টেশন মালিক ও ডিলাররাও। আল্লার দরগা এলাকায় অবস্থিত এএমএম এলপিজি ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আরিফ হোসেন জানান, 'গত সোমবার থেকে আমাদের পাম্পে গ্যাস আসছে না। কোম্পানি জানিয়েছে, বন্দরে জাহাজ না আসায় তারা সরবরাহ দিতে পারছে না।' তিনি বলেন, বর্তমানে প্রতি লিটার এলপিজি ৫৯ টাকা ৮০ পয়সা দরে বিক্রি হচ্ছে।

একই ধরনের অভিযোগ করেছেন দৌলতপুরের সিতলাইপাড়া এলাকার মামা-ভাগনে এলপিজি ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরাও। তাদের ভাষ্য, নিয়মিত সরবরাহ না থাকায় ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে।

শহর ও গ্রামাঞ্চলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সংকট তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে অনেক খুচরা বিক্রেতা অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

সংকটের প্রভাবে অনেক পাইকারি ও খুচরা ব্যবসায়ী দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। ব্যবসায়ীরা জানান, বিক্রি না থাকলেও দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে হচ্ছে, ফলে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে।

এলপিজি সংকটের প্রকৃত কারণ নিয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দেশে গ্যাসের মজুত পর্যাপ্ত রয়েছে। তবে বড় কোম্পানিগুলোর সরবরাহ হ্রাসের পেছনে কী কারণ, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা মিলছে না। অনেকের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, 'এলপিজি সংকট শুধু দৌলতপুরে নয়, সারা দেশেই দেখা যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, যাতে দ্রুত এই সংকট নিরসন করা যায়।'

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন