সর্বশেষ

জাতীয়৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশখুলনায় সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি
এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
মতামত

লুটপাটে 'এলপিজি' সিন্ডিকেট-নীরব কেন সরকার ?

এম. গোলাম মোস্তফা ভুইয়া
এম. গোলাম মোস্তফা ভুইয়া

মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে ভোক্তারা।

এই সংকট দেখিয়ে এলপিজির সিন্ডিকেট ইচ্ছেমত জনগনের পকেট লুট করছে। প্রায় ৪দিন যাবত এলপিজি সিন্ডিকেট লুটপাট অব্যাহত রাখলেও এই বিষয়ে বর্তমান অর্ন্তবর্তীকালিন ড. ইউনূস সরকার চোখ কান বন্ধ করে রেখেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারের ভিতরই আসলে সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক রয়েছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘এলপিজি সিন্ডিকেট আকস্মিক ও অযৌক্তিকভাবে এলপিজির মূল্য সরকার নির্ধারিত মূল্যের চাইতে প্রায় দ্বীগুন মূল্যে বিক্রি করে জনগণের পকেট কেটে নিচ্ছে। অথচ সরকার কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন না করে নিরব দর্শকের ভুমিকা পালন করছে। সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট লুটছে জনগণকে অথচ ভোক্তাদের দুর্ভোগ নিয়ে নীরব ড. ইউনূস সরকার ও তার প্রশাসন। মূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট দমনের কোনও উদ্যোগই লক্ষ্য করা যাচ্ছেনা। সরকারের এমন নজিরবিহীন ব্যর্থতা ক্ষমার অযোগ্য।’

নেতৃদ্বয় বলেন, ‘দেশের লাখো পরিবারের রান্নাঘরের একমাত্র জ্বালানি এখন এলপিজি। শহর থেকে মফস্বল সবখানেই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ এই জ্বালানির ওপর নির্ভরশীল। তাছাড়া পাইপলাইনের গ্যাস সংযোগ থাকলেও যথাসময়ে গ্যাস সংকট থাকায় সিলিন্ডার গ্যাসই এখন ভরসা। সেই প্রয়োজনীয় জ্বালানীর বাজারে যদি হঠাৎ করে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটানো হয়, তবে তা শুধু অনৈতিকই নয়, সরাসরি জনজীবনের ওপর আঘাত।’

তারা আরো বলেন, ‘এলপিজির সংকট হঠাৎ করেই সৃষ্টি হয়নি, বরং এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্বল তদারকিরই ফসল। সরকার নিয়মিত মুল্য সমন্বয় করলেও সরবরাহ, মজুত ও খুচরা বিক্রয় পর্যায়ে কার্যকর নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা জনগণের পকেট লুটের সুযোগ নিচ্ছে। শীত মৌসুমে এলপিজির চাহিদা বৃদ্ধি পাবে এটা কোন নতুন বিষয় নয়। অথচ এই বাস্তবতা জানা থাকা সত্তে¡ও বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়নি। ফলে কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।’

নেতৃদ্বয় বলেন, ‘সকলকেই মনে রাখা প্রয়োজন এলপিজি কোনো বিলাসী পণ্য নয়, এটি নিত্যপ্রয়োজনীয় জ্বালানি। দেশের লাখো পরিবারের রান্নার একমাত্র ভরসা। সেই জ্বালানির মূল্য যদি এভাবে হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি পায়, কিংবা সংকট তৈরি হয় তা হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। নিত্যপ্রয়োজনীয় জ্বালানীকে পুঁজি করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, হতে পারে না।’

তারা সরকারকে দ্রুত জরুরীভাবে সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা এই কৃত্রিম সংকট তৈরী করে সাধারণ মানুষের পকেট কাটছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এলপিজি মজুত ও সরবরাহের তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে, যাতে গুজব ও কারসাজির সুযোগ কমে আসে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংস্থার যৌথ অভিযান আরও জোরদার করতে হবে। সরকারের ঘোষিত মূল্য কার্যকর করতে হলে কাগুজে সিদ্ধান্তে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে কঠোর নজরদারি, স্বচ্ছ সরবরাহ ব্যবস্থাপনা এবং জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’

১১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন