সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

পূজাসহ ধর্মীয় ছুটি বাতিলের খবর ভুয়া : প্রধান উপদেষ্টার প্রেস উইং

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সরকার ২০২৬ সালের পবিত্র আশুরা, সরস্বতী পূজাসহ একাধিক ধর্মীয় ও জাতীয় দিবসের ছুটি বাতিল করেনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ বিষয়ে প্রচারিত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রেস উইং জানায়, আশুরা, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি বাতিল করা হয়েছে-এমন দাবি বাংলাদেশ ও ভারতের কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সত্য নয়।

প্রেস উইং জানায়, প্রকৃতপক্ষে এসব দিবস ২০২৬ সালে সাপ্তাহিক ছুটির দিন- শুক্রবার বা শনিবারে পড়ায় আলাদাভাবে অতিরিক্ত ছুটি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত সরকারি ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায়, ১৭ জানুয়ারি (শনিবার) শবে মেরাজ, ২৩ জানুয়ারি (শুক্রবার) সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শনিবার) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১ মে (শুক্রবার) মে দিবস ও বুদ্ধপূর্ণিমা, ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা, ৪ সেপ্টেম্বর (শুক্রবার) শুভ জন্মাষ্টমী, ২৬ সেপ্টেম্বর (শনিবার) মধু পূর্ণিমা এবং ১০ অক্টোবর (শুক্রবার) শুভ মহালয়ার বিপরীতে ছুটির দিন সংখ্যা ‘শূন্য’ উল্লেখ রয়েছে।

এর অর্থ হলো, যেসব সরকারি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে, সেগুলোকে নতুন করে অতিরিক্ত ছুটি হিসেবে গণনা করা হয়নি।

প্রেস উইং আরও জানায়, গত দুই বছরের সরকারি ছুটির প্রজ্ঞাপন পর্যালোচনা করলেও একই চিত্র পাওয়া যায়। আগের বছরগুলোতেও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া দিবসগুলো আলাদাভাবে অতিরিক্ত ছুটি হিসেবে দেখানো হয়নি।

এ কারণে ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন