সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

মাদুরোর দেহরক্ষী হত্যার অভিযোগে ভেনেজুয়েলার তীব্র নিন্দা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং তার দেহরক্ষীদের ‘ঠান্ডা মাথায়’ হত্যার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকার।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘কাপুরুষোচিত পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় একটি আকস্মিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কের একটি বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে কারাকাস। রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো জানান, অভিযানের সময় প্রেসিডেন্টের একাধিক দেহরক্ষীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় ভেনেজুয়েলার কয়েকজন সেনা সদস্য ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটন এখন থেকে ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে এবং দেশটির বিপুল তেলসম্পদ নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে। এ ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মাদুরোকেই দেশের ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা দেন।

প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো অন্তর্বর্তী প্রেসিডেন্টের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে নিউইয়র্কের বন্দিশিবিরে প্রেসিডেন্ট মাদুরোকে ‘মাদক পাচার’ সংক্রান্ত অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
 
 

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন