সর্বশেষ

সারাদেশ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে কেক কাটা হয় এবং পরবর্তীতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, শিক্ষা ও গবেষণায় এর অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

দিবসটি উপলক্ষে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সঞ্চার করে।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন