সর্বশেষ

জাতীয়তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
হুইপ পদ নিয়ে গুঞ্জন, ‘অপপ্রচার’ বলে নাকচ করলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
সারাদেশকুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: অভিযুক্ত মাকছুদ গ্রেফতার
রাজশাহীতে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি গঠন
যশোরে রমজানের রাতে গ্রাম্য চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড
খুলনার দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও ছেলেকে কুপিয়ে জখম
রোহিঙ্গা ক্যাম্পে খেললেন মেসুত ওজিল, ইফতার করলেন রোহিঙ্গাদের সঙ্গে
বান্দরবানে রমজানে বাজার তদারকি: জেলা প্রশাসকের কড়া নির্দেশ
রমজানে সাতক্ষীরায় বাজার মনিটরিং জোরদার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভাষা শহীদদের শ্রদ্ধা: গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে আল্পনা ও গ্রাফিতি অঙ্কন
জামালপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা বন্ধ ও অর্থ আত্মসাতের অভিযোগ
মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অল্প জরিমানায় ক্ষোভ ক্রেতাদের
পটুয়াখালীর কলাপাড়ায় এবং চাঁপাইনবাবগঞ্জে  ১ টাকায় ইফতার বিতরণ
নড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
১৭ বছরের শপথ ভাঙলেন বিএনপি সুরুজ, বিজয়ের পর পায়ে উঠল জুতা
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
ফেবু লিখন

ডিজি এনএসআইকে নিয়ে কেন লেখা হচ্ছে?

রেজাউল করিম
রেজাউল করিম

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
DG NSI—কে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ meticulously designed করা। ডিজি, এনএসআই’র পূর্বে পুলিশের IGP ও ডিএমপি কমিশনার তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, অথচ আর কাউকে নিয়ে কিছু লেখা হলো না; কিন্তু শুধু ডিজি এনএসআইকে নিয়ে কেন লেখা হচ্ছে?

তাছাড়া ডিজি, এনএসআই তো লুকিয়ে কিছু করেননি, বরং তিনি প্রকাশ্যেই প্রটোকল মেনে সেখানে গিয়েছিলেন। কারণ আগের দিন তাঁর অসুস্থতাজনিত কারণে জানাজায় উপস্থিত থাকতে পারেননি, তাই স্বাভাবিক প্রক্রিয়াতেই সামরিক রীতিনীতি মেনেই শোক প্রকাশ করতে গিয়েছিলেন (শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সাবেক সেনাপ্রধান, তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া সেনা পরিবারের সদস্য—তাই সেনাবাহিনীর সকল সদস্যই সেখানে যাওয়ার এখতিয়ার রাখেন)। তাহলে তাঁকে নিয়েই কেন এই নেতিবাচক আলোচনা? Apply your common sense!

বর্তমান ডিজি এনএসআই একজন সৎ এবং pure professional। তাঁকে আমি ২৫ বছর ধরে চিনি এবং একজন মিলিটারি প্রশিক্ষক হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে যে কয়জন মিলিটারি প্রশিক্ষককে আইডল মনে করা যায়, তাঁদের মধ্যে তিনি একজন অগ্রগামী অফিসার। এমন প্রফেশনালকে কারা বা কোন দেশ ভালো অবস্থানে দেখতে চাইবে না? কারা তাঁকে আলোচনায় এনে দেশকে অস্থিতিশীল করতে চাইতে পারে—একটু চিন্তা করুন এবং উপলব্ধি করুন।

তাঁকে নিয়ে সর্বপ্রথম পোস্ট বা লেখা কে বা কারা দিয়েছে, তাও একটু ফ্যাক্ট চেকের মাধ্যমে বের করুন—তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

তারপর আসি ২৭ লং কোর্স নিয়ে যে অপপ্রচার—তা স্পষ্টভাবে মিথ্যা ও বানোয়াট। বর্তমান নিয়োগপ্রাপ্ত MSCA (Military Secretary to Chief Adviser) কোনো তদ্বির বা সুপারিশে এই দায়িত্ব পাননি। তাঁর সাথে যারা বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, এমন অনেক অফিসারের কাছ থেকেই জানতে পেরেছি—এই লোকের দ্বারা কোনো তদ্বির বা সুপারিশ কোনোভাবেই সম্ভব নয়। তিনি আগাগোড়া একজন সিরাতুল মুস্তাকিমের ওপর চলা মানুষ, যাকে আমরা সার্ভিস-টাইপ অফিসার বলেই জানতাম। তিনি সেনাবাহিনীর জন্যই তৈরি একজন মানুষ। তাঁর মধ্যে কেন ধান্দা-স্বার্থ-সুবিধা সংক্রান্ত বিষয়ের কোনো গন্ধ কেউ টের পায়নি। আর হয়তো তাই সরকার তাঁকে উপযুক্ত মনে করে এই দায়িত্ব দিয়েছে।

তারপর আসি ডিজি বিজিবি প্রসঙ্গে—৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি নিয়ে যা কিছু দেখিয়েছেন, তা গত ২০ বছরে কোনো ডিজি দেখাতে পারেননি।

তবে এজি মেজর জেনারেল হাকিমের বিষয়ে আমি কিছু জানি না, তাই এই বিষয়ে মন্তব্যও করতে চাই না।

প্রতিটি কোর্সের নিজস্ব গুণাবলি থাকে। কোনো কোর্সে মেধাবী অফিসারের সংখ্যা বেশি হতে পারে, আবার অন্য কোর্সে প্রশিক্ষণ ও শৃঙ্খলার মান তুলনামূলকভাবে উচ্চমানের হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে এমন অনেক কোর্স আছে, যেসব কোর্সে extraordinary মেধাবী অফিসারের সংখ্যা বেশি থাকতেই পারে, যে কারণে তারা অনেক বেশি competitive হয়ে থাকে। যেমন—আমাদের এক কোর্সে বোর্ড স্ট্যান্ডধারী অফিসার/ক্যাডেট ছিল অনেক বেশি। আবার আমাদের কোর্সে ভালো ফলধারীর সংখ্যা বেশি হলেও, অন্য অনেক কোর্সের প্রশিক্ষণ ও শৃঙ্খলার মান আমাদের কোর্সের চেয়ে অনেক ভালো। উদাহরণ হিসেবে যদি বলি—৪০ বিএমএ, ৪৬ বিএমএ এবং ৪৮ বিএমএ’র মতো এমন অনেক কোর্স আছে, যাদের কোর্সের অফিসারের সংখ্যাও কম, ভালো ফলধারীর সংখ্যাও কম, তবে তুলনামূলকভাবে তাঁদের প্রশিক্ষণ ও পেশাদারিত্ব আমাদের কোর্সসহ অনেক কোর্সের চেয়ে অনেক উঁচুমানের। তাই কখনো কোনো কোর্সকে খাটো করে দেখা যাবে না।

পরিশেষে বলব, সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক।
এই প্রতিষ্ঠানকে ক্ষতি কারা চাইতে পারে—তা ভেবে আমাদেরই সচেতনভাবে লেখা ও বলা উচিত।
সব বিষয়ে, সব সময়, অহরহ ট্যাগ লাগিয়ে বা অপপ্রচারে মেতে না উঠে—ভেবে-চিন্তে, দায়িত্বশীলভাবে মতামত দেওয়া জরুরি।

লেখক : গবেষক ও বিশ্লেষক
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন