সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি গঠন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ ও নীতিমালা-২০১২ কার্যকর করার জন্য রাজশাহীতে ১০ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি অনুমোদন পায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের অতিরিক্ত কোচিং বাণিজ্য শিক্ষাব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মান কমাচ্ছে। এই পরিস্থিতিতে নীতিমালা-২০১২ কার্যকর করা, কোচিং সেন্টার মনিটরিং এবং অনিয়ম প্রতিরোধে এই কমিটি কাজ করবে।

উপ-কমিটির সভাপতি করা হয়েছে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমানকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (হেলেনাবাদ), সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় এবং হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা মামুন বলেন, “রাজশাহী দীর্ঘদিন ধরে শিক্ষানগরী হিসেবে পরিচিত। এখানে শিক্ষার মান, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষক দ্বারা পরিচালিত অতিরিক্ত কোচিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই শিক্ষার্থীরা বিদ্যালয়েই মানসম্মত শিক্ষা পাবে এবং অতিরিক্ত কোচিংয়ের ওপর নির্ভরশীল হবে না।”

তিনি আরও যোগ করেন, “কমিটি নিয়মিত তদারকি করবে, অভিযোগ গ্রহণ ও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই মিলে রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পাঠদান জোরদার হবে এবং শিক্ষার্থীরা আর্থিক চাপমুক্ত পরিবেশে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পাঠদান জোরদার হবে এবং শিক্ষার্থীরা আর্থিক চাপমুক্ত পরিবেশে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন